বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা ১৩ জুন শনিবার ১১টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইন্সটিটিউটে গুণীজন সম্মাননার আয়োজন করে। এতে কুমিল্লার পাঁচ কিংবদন্তিকে সংবর্ধনা এবং সম্মাননা প্রদান করা হয়। তাঁরা হলেন বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, ডাক্তার আবদুল লতিফ, জামিল আহমেদ খন্দকার, ডাক্তার গোলাম শাহজাহান, বদরুল হুদা জেনু।
সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সাংবাদিক ইয়াসমিন রীমা। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহজাদা এমরান। অনুষ্ঠানে প্রধান অতিথি
কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন কে একটি বট বৃক্ষ উপহার দেন কৃষি ও জাতীয় পরিবেশ পদক প্রাপ্ত এগ্রিকালচারাল ইম্পর্ট্যান্ট পারসন এআইপি অধ্যাপক মতিন সৈকত। তিনি মনে করেন 'বট বৃক্ষ শুধু ছায়াদানকারী গাছই নয়, পরিবেশ, জীববৈচিত্র্য ও মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বটগাছ প্রচুর অক্সিজেন উৎপন্ন করে এবং কার্বন ডাই-অক্সাইড শোষণ করে পরিবেশকে বিশুদ্ধ রাখতে সাহায্য করে। ধুলাবালি ও দূষণ কমাতেও এটি কার্যকর। পাখি, বাদুড়, কাঠবিড়ালি ও নানা ধরনের প্রাণীর আবাসস্থল হিসেবে বটগাছ গুরুত্বপূর্ণ। এর ফল বহু পাখি ও প্রাণীর খাদ্য।' বটগাছের মতো সমাজের ছায়া এবং নিরাপত্তা দিতে হবে।
মতিন সৈকত মন্ত্রীর কাছে দাবি করেন নাগরিক বর্জ্য থেকে নাগরিক সার বা সিটিজেন ফার্টিলাইজার রূপান্তর করে কৃষি জমিতে হস্তান্তর করলে একদিকে বর্জ্যের সঠিক ব্যবহার হবে অন্যদিকে কৃষি জমিনের উর্বরতা বাড়বে।