কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে ৫৯ দিনে ১,০৫৯ আসামি গ্রেপ্তার,স্বস্তিতে কক্সবাজার

আকাশ টিভি.

প্রকাশিত : Oct 31, 2026 ইং
পর্যটন নগরী কক্সবাজারে অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে পরিচালিত বিশেষ ও নিয়মিত অভিযানে ৫৯ দিনে বিভিন্ন অপরাধে ১ হাজার ৫৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক করা হয়েছে ১৯৬ জনকে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ৫৯ দিনে চোর ও ছিনতাইকারী হিসেবে ৩৬০ জন, মাদক ব্যবসায়ী ৮৬ জন এবং মাদকসেবী ৩৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া পেনাল কোডের ২৯০ ধারায় ৫২ জন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৮৪ জন এবং নিয়মিত মামলায় ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়।দায়িত্ব গ্রহণের পর অপরাধ দমনে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছেন ওসি শেখ মোহাম্মদ আলী। চুরি, ছিনতাই, মাদক কারবার ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। এতে অপরাধীদের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

ওসি শেখ মোহাম্মদ আলী বলেন,কক্সবাজার একটি গুরুত্বপূর্ণ পর্যটন নগরী। এখানে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি প্রতিদিন বিপুলসংখ্যক পর্যটকের আগমন ঘটে। সবার নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। অপরাধ, মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষ ও পর্যটকেরা যাতে নিরাপদে চলাচল করতে পারেন, সে জন্য পুলিশ সর্বোচ্চ পেশাদারত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে। এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।

কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম হুমায়ুন কবির বলেন, পর্যটন নগরী কক্সবাজারের ভাবমূর্তি ও পর্যটনশিল্পের বিকাশের জন্য নিরাপদ পরিবেশ অত্যন্ত জরুরি। সদর মডেল থানা পুলিশের ধারাবাহিক অভিযান এবং অপরাধ দমনে সক্রিয় ভূমিকা প্রশংসার দাবি রাখে। বিশেষ করে ছিনতাই, মাদক কারবার ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ সাধারণ মানুষের মধ্যে স্বস্তি তৈরি করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলে পর্যটকেরা আরও নিশ্চিন্তে কক্সবাজার ভ্রমণে আগ্রহী হবেন। আমরা আশা করি, ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। সাংবাদিক সমাজও অপরাধমুক্ত ও নিরাপদ কক্সবাজার গড়তে গঠনমূলক ভূমিকা রাখবে।

সংশ্লিষ্টদের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক তৎপরতা, স্থানীয় জনগণের সহযোগিতা এবং পর্যটন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ অব্যাহত থাকলে কক্সবাজারকে আরও নিরাপদ পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।

নিউজটি আপডেট করেছেন : আকাশ টিভি.

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

আকাশ টিভি.

© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab