কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

মুরাদনগরের যুবলীগ নেতা মাহবুবুল আলম আরিফ গ্রেফতার

মুরাদনগর প্রতিনিধি

প্রকাশিত : Jul 1, 2026 ইং
মুরাদনগর প্রতিনিধি
ad728
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলা যুবলীগ নেতা ও আওয়ামী লীগের সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের ঘনিষ্ঠ সহচর জুলাই আগষ্ট আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলাকারী মাহবুবুল আলম আরিফকে গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ। 


পহেলা জুলাই বুধবার সকালে মুরাদনগরের ধামঘর ইউনিয়নের নহল এলাকায় অভিযান চালিয়ে যুবলীগ নেতা মাহবুবুল আলম আরিফকে গ্রেফতার করে পুলিশ।  তার বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বিরোধী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২; সহ তিনটি মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিল।

৫ আগষ্টের পর থেকে আত্নগোপনে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানান অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।  
এছাড়াও আওয়ামী লীগের সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের ঘনিষ্ঠতার কারনে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের নানান নির্যাতনের অভিযোগও রয়েছে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন চৌধুরী বলেন- যুবলীগ নেতা মাহবুবুল আলম আরিফের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।  সে আত্নগোপনে ছিল। পুলিশের অভিযানে আজ গ্রেফতার হোন।

নিউজটি আপডেট করেছেন : মুরাদনগর প্রতিনিধি

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

মুরাদনগর প্রতিনিধি

© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab