কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ
বিদায় ও নবীনের আবাহনে মুখরিত কুমিল্লা পলিটেকনিক: রোভার স্কাউটের আবেগঘন উৎসব

বিদায় ও নবীনের আবাহনে মুখরিত কুমিল্লা পলিটেকনিক: রোভার স্কাউটের আবেগঘন উৎসব

বিদায় ও নবীনের আবাহনে মুখরিত কুমিল্লা পলিটেকনিক: রোভার স্কাউটের আবেগঘন উৎসব

Khalid

প্রকাশিত : Jul 2, 2026 ইং
Khalid
ad728

পলিটেকনিক প্রতিনিধি, কুমিল্লা
৩০ জুন, ২০২৬
কুমিল্লা: একদিকে নতুনদের বরণ করে নেওয়ার বিপুল আনন্দ ও উদ্দীপনা, অন্যদিকে দীর্ঘদিনের চেনা মুখগুলোকে বিদায় জানানোর বুক চাপা কষ্ট—হাসি-কান্নার এমন এক আবেগঘন আবহের মধ্য দিয়ে সম্পন্ন হলো কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান।

গতকাল ২৯শে জুন (সোমবার) বিকেল ৩টায় ইনস্টিটিউট অডিটোরিয়ামে জাঁকজমকপূর্ণ পরিবেশে '২৫-২৬ সেশনের নবীন বরণ এবং ২৫-২৬ (দায়িত্বকালীন সময়) সেশনের বিদায় সংবর্ধনা' অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে রোভারদের সমাজসেবামূলক ও মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেন। একই সাথে বাস্তব ও ভবিষ্যৎ কর্মজীবনে স্কাউটিংয়ের গুরুত্ব ও শৃঙ্খলা কীভাবে একজন শিক্ষার্থীকে এগিয়ে রাখে, তা তুলে ধরেন।
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের আরএসএল (RSL) মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা রোভারের সম্মানিত সম্পাদক মহিউদ্দিন লিটন। তিনি রোভারদের আগামী দিনের পথচলাকে আরও বেগবান করার তাগিদ দেন এবং স্কাউটের মূল আদর্শ ধরে রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক মণ্ডলী এবং কুমিল্লা জেলা রোভারের বিভিন্ন ইউনিটের প্রতিনিধিরা।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নতুন প্রজম্মের স্কাউটদের ফুল দিয়ে পরিবারে বরণ করে নেওয়া হয়। একই সাথে বিদায়ী রোভারদের হাতে সম্মাননা ও স্মারক তুলে দেন অতিথিরা।
বিদায়ী স্কাউটরা তাঁদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। ক্যাম্পাস ছাড়লেও রোভার স্কাউটের মূলমন্ত্র ‘সেবা’ এবং এর আদর্শ আজীবন বুকে ধারণ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা। অন্যদিকে, নবীন সদস্যরা স্কাউটের নিয়মকানুন মেনে নিজেদের দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত সকল অতিথি, শিক্ষক ও রোভার ভাই-বোনদের প্রতি গভীর ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Khalid

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

Khalid

© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab