কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি:

প্রকাশিত : Jul 4, 2026 ইং
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ad728
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার (৪ জুলাই) দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোছা. হবিজান বেওয়া (৭৫) রুহিয়া থানার ১নং রুহিয়া ইউনিয়নের ঘনিবৃষ্টপুর প্রধানপাড়া (৬নং ওয়ার্ড) এলাকার বাসিন্দা। তিনি মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী।



স্থানীয় সূত্রে জানা যায়, রুহিয়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় রেললাইন পার হওয়ার সময় চলন্ত ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। ট্রেনের আঘাতে তার ডান পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনার পর স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

পরে বিধি মোতাবেক নিহতের মরদেহ হাসপাতালের মর্গে সংরক্ষণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি আপডেট করেছেন : ঠাকুরগাঁও প্রতিনিধি:

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

ঠাকুরগাঁও প্রতিনিধি:

© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab