কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

নেইমারের জন্য হারটা মানতে পারছি না’ ফেসবুকে স্ট্যাটাসের একঘণ্টা পর ব্রাজিল সমর্থকের মৃত্যু

চট্টগ্রাম বাঁশখালী.

প্রকাশিত : Jul 6, 2026 ইং
চট্টগ্রাম বাঁশখালী.
ad728

চট্টগ্রামের বাঁশখালীতে ফেসবুকে স্ট্যাটাসের একঘণ্টা পর সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ব্রাজিলের এক সমর্থক।সোমবার দুপুর ১২টার দিকে বাঁশখালী দারোগা বাজার ফায়ার সার্ভিস স্টেশনের সামনের এ দুর্ঘটনা ঘটে।



মৃত জুয়েল রানা (২৭) উত্তর চাম্বল সিকদার দোকান এলাকার শামসুল আলমের ছেলে। জানা গেছে, দুর্ঘটনার এক ঘণ্টা আগে ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছিলেন, ‘দল করি হারবে, জিতবে কিন্তু নেইমারের জন্য হারটা মানতে পারছি না।’

বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক বলেন, জুয়েল রানার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। স্বজনরা থানায় মামলা দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 


নিউজটি আপডেট করেছেন : চট্টগ্রাম বাঁশখালী.

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

চট্টগ্রাম বাঁশখালী.

© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab