কুমিল্লা (৩) মুরাদনগর থেকে ৬ বারের নির্বাচিত এমপি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপির হিপ জয়েন্ট প্রতিস্থাপন অস্ত্রোপচার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে সফলভাবে সম্পন্ন হয়েছে।
মুরাদনগর থেকে নির্বাচিত জনপ্রিয় এ নেতার সুস্থতা কামনায় দেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, সর্বোচ্চ ধর্মীয় প্রতিষ্ঠান হাটহাজারী মাদ্রাসাসহ শত শত মসজিদ মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের হক্কানি আলেম ওলামাদের সংগঠন হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী মহাসচিব আল্লামা সাজিদুর রহমান দেশবাসীর নিকট ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়ার আহবান করেছেন।
ধর্মমন্ত্রীর নেক হায়াত ও সুস্থতা কামনায় দোয়া করে দেশবাসীর উদ্দেশ্য হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী বলেন- ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ একজন দীনদার ও দেশপ্রেমিক মানবহিতৈষী রাজনৈতিক ব্যক্তি। তিনি আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর হাতে চরমভাবে নির্যাতিত।ধর্মমন্ত্রী বর্তমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি, তিনি যেন ধর্মমন্ত্রীকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং তাঁকে শিগগিরই সুস্থ অবস্থায় দেশ ও জনগণের সেবায় ফিরে আসার তাওফিক দান করেন।
হেফাজত নেতৃদ্বয় বলেন, অসুস্থ মানুষের জন্য দোয়া করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। তাই আমরা মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করব। আল্লাহ তাআলা তাওফিক দান করুন। আমীন।
এছাড়াও ধর্মমন্ত্রী আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি'র দ্রুত রোগমুক্তি কামনায় মহান আল্লাহ তা'আলার দরবারে দোয়া করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী।
২৩ জুলাই বৃহস্পতিবার বাদ আসর জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসা মসজিদে উলামায়ে কেরাম ও ছাত্র শিক্ষক নিয়ে ধর্মমন্ত্রী আলহাজ শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি'র দ্রুত রোগমুক্তির জন্য এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আইয়ুব বাবুনগরীসহ বিশিষ্ট উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনায় আজ বাদ জোহর এক বিশেষ দোয়ার আয়োজন করা হয় দারুল উলুম হাটহাজারী মাদরাসায়। এতে দোয়া পরিচালনা করেন, হাটহাজারী মাদরাসার মুহতামিম মাওলানা খলিল আহমদ কাসেমী। আরো উপস্থিত ছিলেন সিনিয়র মুহাদ্দিস মুফতি জসিম উদ্দীন ও মাওলানা কবির আহমদ। জামিয়া ওবায়দিয়া নানুপুর মাদ্রাসায় দোয়া পরিচালনা করেন মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী। জামিয়া আরাবিয়া জিরিতে দোয়া পরিচালনা করেন মাওলানা হাফেজ খোবাইব বিন তৈয়ব। ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া মাদরাসায় দোয়া পরিচালনা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। জামিয়া ইউনুছিয়ায় দোয়া পরিচালনা করেন জমিয়ার মুহতামিম মাওলানা মুফতি মোবারক উল্লাহ। কুমিল্লা আশরফুল উলুম মাদরাসায় দোয়া পরিচালনা করেন মুফতি শামসুল ইসলাম জিলানী।
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি এর নির্বাচনী আসন মুরাদনগর ও বাঙ্গরার প্রতিটি মসজিদে মাদ্রাসায় তাদের প্রিয় অভিভাবক কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর সুস্থতা কামনায় কান্নায় ভেঙে পড়ে জনতা।
অসংখ্য মানুষ রোজা রেখে দোয়া করে তার জন্য।