ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপির সুস্থতা কামনায় প্রতিদিন ই দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে মুরাদনগরে অনুষ্ঠিত হচ্ছে দোয়া ও মাহফিল। হিপ জয়েন্ট অপারেশন সফলভাবে সম্পন্ন হওয়ার পর তিনি অনেকটাই ঝুঁকিমুক্ত থাকলেও জনপ্রিয় এ নেতার পরিপূর্ণ সুস্থতার জন্য শুক্রবার বিকেলে দোয়া মাহফিল করেছে রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন।
শত শত জনতাকে সাথে নিয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি'র সুস্থতা কামনায় উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচকিত্তা হাইস্কুল মাঠে এই দোয়া মিলাদ ও মাহফিল অনুষ্ঠিত হয়।
মুরাদনগর উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট মোহাম্মদ মহসীন মিয়ার সার্বিক ব্যবস্থাপনায় এবং
রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া মহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম মহিউদ্দিন মোল্লা।
এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক কুমিল্লা জর্জ কোর্টের পিপি এডভোকেট কামরুল হায়াত খান, মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, নজরুল ইসলাম ও উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট নাসির উদ্দিন আহমেদ
ফখরুল ইসলাম উজ্জলের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির নেতা আব্দুল বাতেন, এইচ এম এরশাদ, আসাদুল হক আসাদ, রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আঃ সামাদ ভূইয়া, বজলুর রহমান, আঃ ওহাব বাবুল, আঃ কুদ্দুস মেম্বার, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম শাহীন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আল আমিন মোল্লা, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাইন উদ্দিন সরকার, মাসুদুল ইসলাম ভূইয়া সহ মুরাদনগর ও বাঙ্গরা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজা