কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

ইনসাফ স্পেশালাইজড হসপিটালের বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি গঠন

আকাশ টিভি.

প্রকাশিত : Aug 22, 2026 ইং
আকাশ টিভি.
ad728
নুরুদ্দীনঃ
কুমিল্লায় ইনসাফ স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (Annual General Meeting-AGM) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় কুমিল্লার কোটবাড়িস্থ বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট (বার্ড)-এর লালমাই অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

হসপিটালের ২০২৬-২০২৮ সেশনের জন্য নতুন নেতৃত্ব ও বোর্ড অব ডিরেক্টরস নির্বাচন করা হয়। এতে চেয়ারম্যান হিসেবে এ.কে.এম. এমদাদুল হক মামুন এবং *ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অধ্যাপক মো. মোখলেছুর রহমান পুনঃ র্নির্বাচিত হয়েছেন।

এছাড়া বোর্ড অব ডিরেক্টরসের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—

1. অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম
2. মো. খলিলুর রহমান
3. মো. মাহবুবুর রহমান
4. অধ্যাক্ষ মো. তাজুল ইসলাম
5. অধ্যাপক মো. আক্তার হোসেন (মনু)
6. মো. ইকবাল হোসাইন মজুমদার
7. অধ্যাপক জসিম উদ্দিন
8. আবু হাসান খান

নির্বাচন পরিচালনা করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম এবং কুমিল্লা বারের সভাপতি অ্যাডভোকেট মো. শহিদুল্লাহ

উক্ত সভায় হসপিটালের শেয়ারহোল্ডার ও পরিচালকগণ উপস্থিত ছিলেন। সভায় হসপিটালের সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আগামী সেশনে প্রতিষ্ঠানের উন্নয়ন ও সেবার মান আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

নবনির্বাচিত চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং বোর্ড সদস্যদের নেতৃত্বে ইনসাফ স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের চিকিৎসাসেবা আরও সম্প্রসারণ, আধুনিকায়ন এবং রোগীবান্ধব সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : আকাশ টিভি.

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

আকাশ টিভি.

© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab