কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

দেবিদ্বারে নির্মাণাধীন বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের ৩ নেতাসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ

আকাশ টিভি.

প্রকাশিত : Sep 5, 2026 ইং
আকাশ টিভি.
ad728
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে জমি সংক্রান্ত বিরোধের জেরে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, মারধর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের তিন নেতাসহ ১২ জনের বিরুদ্ধে দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন হোসনেয়ারা বেগম নামে এক নারী।
গত ৫ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে দেবিদ্বার থানাধীন কিসমারী গেইটের উত্তর পাশে আল-ইসলাম হাসপাতাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী হোসনেয়ারা বেগমের দাবি, নির্মাণাধীন বাড়িতে অভিযুক্তরা বহিরাগত লোকজন নিয়ে প্রবেশ করে তাকে ও তার ভাইকে মারধর করেন এবং নির্মাণাধীন স্থাপনায় ভাঙচুর চালান। এ সময় তার পরিহিত ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা এবং একটি কানের দুল, যার মূল্য প্রায় ১৫ হাজার টাকা, নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি।

এ ঘটনায় ছোলেমান মিয়া, লোকমান মিয়া, কবির হোসেন, মোহাম্মদ হানিফ, আরিফ হোসেন, মোহাম্মদ শরীফ, আবুল কাশেম, মোঃ রাফি, মোঃ রুবেল, সুজন সরকার, সাদেক হোসেন ও মোঃ রিফাতের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও প্রায় ১৫ জনের কথা উল্লেখ করা হয়েছে।
অভিযুক্তদের মধ্যে সুজন সরকার দেবিদ্বার পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, সাদেক হোসেন দেবিদ্বার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক এবং মোঃ রিফাত একই কমিটির সদস্য সচিব।
জমি দখলের পাল্টা অভিযোগ

অভিযোগের বিষয়ে দেবিদ্বার পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুজন সরকার বলেন, ছয় ভাইয়ের মধ্যে লোকমান, ছোলেমান, কবির, আরিফ, হানিফ ও শরীফ জায়গাটি ভোগদখলে ছিলেন। তাদের চার ভাইয়ের কাছ থেকে তারা জমিটি কিনেছেন এবং এ সংক্রান্ত কাগজপত্র তাদের কাছে রয়েছে।
তিনি বলেন, “জমিটি নিয়ে সমস্যা হওয়ায় দেবিদ্বার থানা থেকে পুলিশ গিয়ে স্থাপনা নির্মাণের কাজ বন্ধ রাখার নির্দেশনা দিয়েছিল। কিন্তু তারা নির্দেশনা না মেনে কাজ চালিয়ে যাচ্ছিল। তাই আমরা গিয়ে কাজ বন্ধ করেছি। ভুয়া দলিল দিয়ে আমাদের জমি দখল করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে।” 
এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি আপডেট করেছেন : আকাশ টিভি.

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

আকাশ টিভি.

© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab