কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

জামায়াতকে জড়িয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যরে প্রতিবাদ জানালো চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত

আকাশ টিভি.

প্রকাশিত : Sep 13, 2026 ইং
আকাশ টিভি.
ad728
প্রেস বিজ্ঞপ্তি: চৌদ্দগ্রাম উপজেলার সোনাপুর-মাসকরা গ্রামবাসীর মধ্যে নারী ও মাদক সংক্রান্ত ঘটনায় একটি বাড়ির সব ঘর আগুনে পুড়িয়েছে প্রতিপক্ষ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিএনপি উক্ত ঘটনার কয়েকদিন পর থেকে ‘ধানের শীষে ভোট না দেয়ায় জামায়াতের আগুনে ঘর পুড়েছে’ মিথ্যা প্রচার করে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছে। অথচ, সোনাপুর ও মাসকরা গ্রামের আশ-পাশের গ্রামের সবাই জানে ঘটনাটি রাজনৈতিক নয়। 

রোববার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া উপহারের ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা জামায়াতকে দায়ী করে বক্তব্য দেয়। পরবর্তীতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীও জামায়াতকে নিয়ে মিথ্যাচার করেন। শুধুমাত্র রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য দুইটি গ্রামের ভুক্তভোগী লোকজনসহ পুরো চৌদ্দগ্রামবাসীকে বোকা বানানোর চেষ্টা করছে বিএনপি।আমরা বিএনপি নেতাদের এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানাই।

মাহফুজুর রহমান ও মু. বেলাল হোসাইন
উপজেলা আমীর   সেক্রেটারির নিন্দা 
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামী

নিউজটি আপডেট করেছেন : আকাশ টিভি.

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

আকাশ টিভি.

© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab