কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

রাশেদ খাঁনের কাজই জামায়াত-শিবিরের বিরুদ্ধে ‘নেগেটিভ’ কথা বলা - শিবির সভাপতি

আকাশ টিভি.

প্রকাশিত : Sep 18, 2026 ইং
আকাশ টিভি.
ad728
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও বিএনপির নেতা রাশেদ খাঁনের কাজই হচ্ছে জামায়াত ও ছাত্রশিবিরের বিরুদ্ধে নেতিবাচক কথা বলা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর একটি কনভেনশন সেন্টারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির আয়োজিত ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার সময় এ মন্তব্য করেন ছাত্রশিবির সভাপতি।

একইদিন রংপুরে এসে বিরোধী দলের লংমার্চ ও বিভিন্ন আন্দোলন কর্মসূচি নিয়ে নানা অভিযোগ করেন রাশেদ খাঁন। তার ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই সাংবাদিকরা শিবির সভাপতিকে প্রশ্ন করেন।

জবাবে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘রাশেদ খান তো বিশেষ কোটায় সহকারী হয়েছেন। তার এই পদের ব্যাপারে আমরা সন্দিহান। তার কাছেও জিজ্ঞাসা করলে সম্ভবত তিনি তার পদের আসলে কী কাজ, সেটার উত্তর দিতে পারবেন না। তার একমাত্র কাজ হচ্ছে জামায়াত এবং শিবিরের বিরুদ্ধে নেগেটিভ কথাগুলো বলা অথবা যা-ই হোক না কেন, পজিটিভকেও নেগেটিভভাবে উপস্থাপন করা।

নিউজটি আপডেট করেছেন : আকাশ টিভি.

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

আকাশ টিভি.

© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab