কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

সিআরবির সাত রাস্তার মোড় থেকে ৬০ বছরের কুমিল্লার বাবুল মিয়া নিখোঁজ

আকাশ টিভি.

প্রকাশিত : Sep 23, 2026 ইং
নিজস্ব প্রতিবেদক.
চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন সিআরবির সাত রাস্তার মোড় এলাকা থেকে বাবুল মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গত ২৫ আগস্ট ২০২৬ সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে তিনি নিখোঁজ হন বলে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ বাবুল মিয়া কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের রত্নবতী গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম ফজলুর রহমান।

জিডি সূত্রে জানা যায়, বাবুল মিয়া ২৫ আগস্ট সকালে চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন ওয়ার্ড-১৫-এর সিআরবি সাত রাস্তার মোড় এলাকায় ছিলেন। সকাল ১০টা ৫৫ মিনিটের পর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে কোতোয়ালী থানায় জিডি করা হয়।

নিখোঁজের ঘটনায় ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোতোয়ালী থানায় জিডি নম্বর ৬৫ করা হয়েছে। জিডির ট্র্যাকিং নম্বর LSAX6T।

 পরিবারের পক্ষ থেকে কেউ তাঁর সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা ০১৬২৬৭৩৪৪৩২ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : আকাশ টিভি.

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

আকাশ টিভি.

© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab