কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

শিশুদের করোনা ভ্যাকসিন প্রদান বিষয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা করেছে ইসলামিক ফাউন্ডেশন

author
Reporter

প্রকাশিত : Oct 18, 2022 ইং
ad728

০৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা ভ্যাকসিন প্রদান বিষয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা করেছে ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লা জেলা শাখা।





১৮ অক্টোবর সকাল ১১ টায় কুমিল্লা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার ফিল্ড অফিসার মোঃমাসুদ রানার সঞ্চালনায় অভ্যর্থনা ও স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃআব্দুল মান্নান,জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মো.নুরুল হক।

০৫ -১১ বছর বয়সের শিশুদের টিকা কার্যক্রমে ইসলামিক ফাউন্ডেশনের ভূমিকা  বিষয়ে বক্তব্য রাখেন, ইমাম ট্রেনিং একাডেমি ঢাকার সহকারী পরিচালক মাওলানা মোস্তাফিজুর রহমান। 
বাংলাদেশে ০৫-১১ বছর বয়সের শিশুদের টিকার প্রেক্ষাপট, গুরুত্ব ও করোনা ভাইরাস সংক্রমন জেলার তথ্য উপস্থাপন করেন, কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের ডা.কামরুল হাসান।



ইসলামের আলোকে শিশু টিকার গ্রহণযোগ্যতা এবং শিশু নিরাপত্তা সৃষ্টি ও সামাজিক উদ্বুদ্ধকরণে আলেমদের ভূমিকা বিষয়ে আলোচনা করেন কুমিল্লা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন ও কাসেমুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা আব্দুল রাজ্জাক।

অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন তার বক্তব্যে বলেন, সত্যিকারার্থে আলেমরা কাউকে ভয় পায় না। তারা করোনার সময়ে জনসচেতনতা সৃষ্টিতে ভাল ভূমিকা রেখেছে। কুসংস্কারে কান না দিয়ে সবাই যেন ভ্যাকসিনের আওতায় আসে সেক্ষেত্রে আলেমদের ভূমিকা রাখতে হবে। জন্মের ৪৫ দিনের মধ্যে ই সকল শিশুর জন্মনিবন্ধন নিশ্চিত করার আহবান জানান।

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab