কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

কুমিলা সরকারি পলিটেকনিকে চাদঁপুর স্টুডেন্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ ও বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

author
Reporter

প্রকাশিত : Jul 8, 2026 ইং
ad728
ক্যাম্পাস প্রতিনিধি, কুমিল্লা. 
"আত্মপ্রকাশের শুরু, সবুজের অঙ্গীকারে"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে ‘স্টুডেন্টস এসোসিয়েশন অব চাঁদপুর’ (SAC-CPI)। নতুন এই সংগঠনের যাত্রা শুরু উপলক্ষে ক্যাম্পাস প্রাঙ্গণে একটি সফল বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ (বুধবার )কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ  গাছের চারা রোপণ করা হয়।

সংগঠনটির পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ জানান, "আমরা বিশ্বাস করি, একটি সংগঠনের পরিচয় শুধু তার কর্মসূচিতে নয়, বরং সমাজের প্রতি তার দায়বদ্ধতায়। সেই বিশ্বাস থেকেই আমাদের প্রথম পদক্ষেপ—প্রকৃতির প্রতি ভালোবাসা ও পরিবেশের প্রতি দায়বদ্ধতা। আজ রোপণ করা প্রতিটি চারা আমাদের অঙ্গীকারের প্রতীক—একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য আগামী গড়ে তোলার প্রত্যয়ে।"

অনুষ্ঠানে উপস্থিত সংগঠনের সদস্যরা জানান, এই ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি শুধু ক্যাম্পাসের সৌন্দর্যই বৃদ্ধি করবে না, বরং শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মসূচি শেষে ‘স্টুডেন্টস এসোসিয়েশন অব চাঁদপুর’-এর পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং সহযোগীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সকলের ভালোবাসা ও সমর্থন নিয়ে সংগঠনটি ভবিষ্যতে আরও মানবিক ও সামাজিক কাজের মাধ্যমে বহুদূর এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab