কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ ছিল স্বাধীনতা আন্দোলনে জাতিকে একসূত্রে গাঁথা

author
Reporter

প্রকাশিত : Mar 7, 2023 ইং
ad728

কুমিল্লার দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা সদরের থানাগেইট মসজিদ মার্কেট মাঠে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ।



প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, ১৯৭১ সালের ৭ই মার্চ রেইসকোর্স ময়দানে জনসমুদ্রে দেওয়া বঙ্গবন্ধুর ১৮ মিনিটের ঐতিহাসিক জাদুকরী ভাষণটি ছিল স্বাধীনতা সংগ্রামে ঐক্যের ডাক। ৭ মার্চের ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু স্বাধীনতা আন্দোলনে জাতিকে একসূত্রে গেঁথেছিলেন। 



৭ই মার্চের ভাষণের তাৎপর্য তুলে ধরতে আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ আরও বলেন, কোন নেতার ডাকে বা ভাষণ শুনে বিশ্বের ইতিহাসে কোন জাতি দলমত নির্বিশেষে জীবন বাজী রেখে স্বাধীনতার  আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার ইতিহাস ছিলন কেবলমাত্র বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণেই।  বিশ্বের ৭টি ভাষনের মধ্যে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শ্রেষ্ঠ। এই ভাষণকে ছাড়িয়ে যাবে কোনো জাতির স্বাধীনতার উচ্চারণ-নির্দেশনা আর দ্বিতীয়টি পাওয়া যাবে না। অনেক দেরিতে হলেও স্বাধীনতার ৪৬ বছর পর অর্থাৎ ২০১৭ সালের ৩০ অক্টোবর বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতির ঘোষণাটি দেন জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা প্যারিসের ইউনেস্কোর সদর দপ্তর থেকে ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা। সেই থেকে  এ ভাষণ বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ায় বাংলাদেশের মানুষের গৌরব সম্মান আরেকবার আন্তর্জাতিকভাবে সম্মানীত হয়েছে।



উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আসাদুর রহমান রনির  সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক আসিব বিন লতিফর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল। এছাড়া আলোচনায় অংশ নেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফুর রহমান বাবুল,  যুগ্ম-সাধারণ সম্পাদক ও সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হুমায়ুন কবির, সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক   মনিরুজ্জামান রিপন, শ্রম বিষয়ক সম্পাদক সুজিত পোদ্দার, সাবেক সুলতানপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব মাঝি,  বরকামতা ইউনিয়ন চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম কামরুজ্জামান মাসুদ, ইউছুফপুর ইউপি চেয়ারম্যান জাকারিয়া ম্যানেজার, গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএস মুকুল হোসেন, ভাণী ইউপি চেয়ারম্যান হাজী জালাল, রাজামেহার ইউপি চেয়ারম্যান মো. জসীম উদ্দিন সরকার, রসুলপুর ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান সরকার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জুলহাস মিয়া, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক মামুনুর রশিদ, দেবিদ্দার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাজ্জাক সরকার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক সারোয়ার হোসেন রাকিব, গোলাম মহিউদ্দিন সবুজ, ইমরান আরেফিন ইমু, আল আমিন, ফয়েজ আহমেদ প্রমুখ।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab