কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

কুমিল্লায় বিজিবির অভিযানে ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক-১

author
Reporter

প্রকাশিত : May 23, 2026 ইং
ad728
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। ২৩ মে ২০২৬ দিবাগত রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ লক্ষীপুর বিওপির টহল দল বিশেষ অভিযান চালায়। অভিযানে সীমান্ত শূন্য লাইন থেকে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দুর্গাপুর এলাকায় মো. আবু সাঈদ (২৪) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত আবু সাঈদ সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ সূর্যনগর গ্রামের মৃত আবুল কালামের ছেলে বলে জানা গেছে। এ সময় তার কাছ থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। পরে উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে সদর দক্ষিণ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab