কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

বানিয়াচং আজমিরীগঞ্জ সড়কে বন্ধ হচ্ছেনা ভারী যান চলাচল- ব্রীজ যেন মরন ফাঁদ

author
Reporter

প্রকাশিত : Jul 3, 2022 ইং
ad728
রিতেষ কুমার বৈষ্ণব- হবিগঞ্জ ( বানিয়াচং)
হবিগঞ্জের বানিয়াচং- আজমিরী গঞ্জের অধিকাংশ সড়ক বন্যা কবলিত হওয়ায় প্রধান সড়কের বেশিরভাগ জায়গাতে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। সড়কের অনেক স্থানে ইদুরের গর্তে পানি ঢুকে যাওয়ায়  যে কোন সময় মাটি ধসে পরে দুর্ঘটনা ঘটে যাওয়ার আশংকা রয়েছে বলে মনে করছেন আশপাশ এলাকার লোকজন সহ যাত্রী সাধারন।




প্রশাসনিক নিষেধাজ্ঞা  থাকলেও তোয়াক্কা করছেন না অধিকাংশ ব্যবসায়ী এবং ভারী যানবাহনের চালকগন। মারাত্মক ঝুঁকি নিয়েই চলাচল করছে ১০- ১৩ টন ওজনের মালবাহী ট্রাক।


এছাড়াও বানিয়াচং উপজেলার কুন্ডুর পাড় নামক ব্রিজের শুরুর দিকে ভয়ানক আকারের গর্তের সৃষ্টি হয়েছে। 
উক্ত ব্রিজটির উপর দিয়ে চলাচল করে ৪ নং দক্ষিন পশ্চিম ইউনিয়নের বেশ কয়কটি  এলাকার কৃষক, শ্রমিক, মৎস্যজীবি সহ  বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার  লোকজন। 
গর্তটি দ্রুত ভরাট করা নাহলে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন পথচারী সহ এলাকাবাসী।


এ বিষয়ে রোড'স এন্ড হাইওয়ে জেলা প্রকৌশলী নজরুল ইসলাম জানান- কুন্ডুর পাড় ব্রিজের সমস্যাটি আগামীকালের মধ্যে সমাধান করা হবে। ভারি যানবাহন চলাচলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন- আমরা সরেজমিনে হবিগঞ্জ  - বানিয়াচঙ্গ- আজমিরীগঞ্জের বন্যাকবলিত সকল এলাকার সড়ক এবং ব্রিজ পরিদর্শন করে সমস্যা গুলো চিহ্নিত করেছি, রত্না বেইলী ব্রিজটি সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে, সড়কের অবস্থাও ভালনা,  এরকম অবস্থায় ভারী যানবাহন চলাচল করা প্রশাসনিক ভাবে বন্ধ করা নাহলে যেকোন সময় মারাত্মক দূর্ঘটনার শিকার হতে পারেন যে কেউ। আমরা বার বার প্রশাসনকে অবগত করলেও কোন রকম ব্যবস্থাই নিচ্ছেন না প্রশাসন










নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab