কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

চট্টগ্রামের প্রবেশদ্বারকে বদলে দিতে হবে -ইঞ্জিনিয়ার সবুর

author
Reporter

প্রকাশিত : Jan 14, 2024 ইং
ad728

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর এমপি বলেছেন, চট্টগ্রামের প্রবেশদ্বার কুমিল্লার দাউদকান্দি-তিতাসকে বদলে দিতে হবে। এই প্রবেশদ্বারে যে ঢুকবে সে যেন স্মার্ট বাংলাদেশকেই দেখছে এমনটা অনুভব করে সে ব্যবস্থা করতে হবে। দাউদকান্দি-তিতাসকে এমনভাবে সাজাতে হবে যেন সবকিছু নতুন দেখা যায়। কারণ আমরা নির্বাচনের আগে কথা দিয়েছিলাম এই এলাকার মানুষের আর্থ সামাজিক উন্নয়ন করবো। আমরা আমাদের কোমিটমেন্ট রাখতে হবে।



রবিবার (১৪ জানুয়ারি) দুপুরে আইইবি কুমিল্লা কেন্দ্রের প্রকৌশলীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রকৌশলী আবদুস সবুর। অনুষ্ঠানে তাকে লাল সবুজের উত্তরীয় পরিয়ে বরণ করেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, কুমিল্লার সভাপতি প্রকৌশলী আবুল বাসার। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৌশলীরা নবনির্বাচিত এই প্রকৌশলী নেতাকে ফুলেল শুভেচ্ছা জানান। 


প্রকৌশলী আবদুস সবুর আরও বলেন, আমি নির্বাচনের পর প্রত্যন্ত কয়েকটি এলাকায় গিয়েছি। সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেছি। তাদের প্রত্যাশা পূরণে কাজ করবো ইনশাআল্লাহ। 


আইইবির সম্মানী সম্পাদক প্রকৌশলী রহমত উল্লাহ কবিরের সঞ্চালনায়, বক্তব্য রাখেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, কুমিল্লার সভাপতি প্রকৌশলী আবুল বাসার। এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী তোফাজ্জল হোসেন প্রামাণিক, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী লুৎফর রহমান,  এলজিইডির নির্বাহী প্রকৌশলী মীর ইফতেখার আলী, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মীর রাশেদুল করিমসহ কেন্দ্রের ভাইস চেয়ারম্যান, কাউন্সিল সদস্যসহ বিভিন্ন সংস্থা, দফতরের প্রকৌশলীগণ।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab