কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

চাঁপাঁইনবাবগঞ্জ ভোলাহাটে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

author
Reporter

প্রকাশিত : May 1, 2024 ইং
ad728

ভোলাহাট উপজেলার সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তারের  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসাররে কার্যালয়ে বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ ও সুধিজনদের সাথে মতবিনিময় করেন।



এসময় সংক্ষিপ্ত আলোচনায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ভোলাহাট উপজেলার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে অনার্স মাস্টার্স পাশ করেন। ৩৪ তম বিসিএসে উর্ত্তীণ হন। সর্বশেষ বগুড়া জেলার শাজাহানপুর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ভোলাহাট উপজেলায় ২৮ এপ্রিল যোগদান করেন। তাঁর নিজ জেলা নারায়ণগঞ্জ বলে জানান।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab