কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

মুরাদনগরে অন্তঃসত্বা গৃহবধূকে জবাই করা স্বামী আটক

author
Reporter

প্রকাশিত : May 5, 2024 ইং
ad728

রায়হান চৌধুরী:

কুমিল্লার মুরাদনগরে শিল্পী আক্তার (২১) নামের ৪ মাসের অন্তঃসত্বা গৃহবধুকে জবাই করে হত্যাকারী ঘাতক স্বামী গিয়াস উদ্দিনকে (২৮) আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কুমিল্লার কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। 


শুক্রবার রাতে সিলেটের কদমতলী রেল ষ্টেশন থেকে তাকে আটক করা হয়। ধৃত গিয়াস উদ্দিন উপজেলার সদর ইউনিয়নের মধ্যনগর গ্রামের মালু মিয়ার ছেলে। 


গত ২৯ এপ্রিল সকালে উপজেলার মধ্যনগর নিজ বাড়িতে তার স্ত্রী শিল্পী আক্তারকে জবাই করে হত্যা করে পালিয়ে যায় স্বামী গিয়াস উদ্দিন। হত্যার শিকার শিল্পী আক্তার উপজেলার টনকি গ্রামের রুক্কু মিয়ার মেয়ে।


ওইদিন রাতে ৬ জন নামধারী ও অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে মামলা করেন শিল্পী আক্তারের বাবা মালু মিয়া। এ ঘটনায় ওইদিনই পুলিশ শিল্পী আক্তারের শ্বশুর ও শ্বাশুড়ীসহ ৫ জনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। 


মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, উর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশে তথ্য প্রযুক্তির সহায়তায় সিলেটের কদমতলী রেল ষ্টেশন থেকে অন্তঃসত্বা গৃহবধু শিল্পী আক্তার হত্যাকারী পাষন্ড স্বামী গিয়াস উদ্দিনকে  গ্রেফতার করা হয়।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab