কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

ভোট বর্জনের মিছিল ও লিফলেট নিয়ে মুরাদনগরে কেন্দ্রীয় বিএনপি

author
Reporter

প্রকাশিত : May 25, 2024 ইং
ad728

জাতীয় নির্বাচন বর্জনের পাশাপাশি সদ্য আয়োজিত উপজেলা পরিষদ নির্বাচনও বর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি

দখলদার আওয়ামী সরকারের প্রহসনের সকল নির্বাচন বর্জন করার আহবান নিয়ে মুরাদনগরের নির্বাচনী প্রচারনাকালীন সময়েই ভোট বর্জনের আহবান নিয়ে মুরাদনগরে মিছিল ও লিফলেট বিতরণ করেছে কেন্দ্রীয় বিএনপি নেতারা।

২৫মে শনিবার সকালে মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি বাজারের বিভিন্ন দোকান,বাস স্টেশন ও জনবহুল স্থানে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে মুরাদনগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা

এ সময় তারা সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক মন্ত্রী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর নামে স্লোগান দেন।


ভোট বর্জনের মিছিল ও লিফলেট বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য শেখ শামিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অন্জন,সিনিয়র যুগ্ম আহবায়ক  সৈয়দ মোস্তাক আহমেদ, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহবায়ক মো.কামাল উদ্দিন ভুইয়া,যুগ্ম আহবায়ক হাজী ইদ্রিস, যুগ্ম আহবায়ক মো.নজরুল ইসলাম,যুগ্ম আহবায়ক ফারুক সরকার মজিব, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন। উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ বাবু।

উপজেলা যুবদলের আহবায়ক সোহেল সামাদ, সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট নাছির উদ্দীন আহমেদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম  আহবায়ক ফারুক আহমেদ বাদশাহ।

উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মাসুম মুন্সি, উপজেলা ছাত্রদলের আহবায়ক খায়রুল আহসান,সিনিয়র যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা


প্রধান অতিথির বক্তব্যে শেখ শামিম ও জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান,সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর নেতৃত্বে মুরাদনগর বিএনপির রাজপথে সক্রিয় সকল আন্দোলনের ভুয়সী প্রশংসা করেন।

উল্লেখ্য যে,সরকার পতনে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত সকল আন্দোলন ও কর্মসূচি বাস্তবায়নে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করছে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর সংসদীয় আসন মুরাদনগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab