কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

স্মার্ট মোবাইলের অপব্যবহার বন্দুক সন্ত্রাসের মতই ভয়াবহ -মতিন সৈকত

author
Reporter

প্রকাশিত : Dec 30, 2024 ইং
ad728

৩০ ডিসেম্বর সোমবার  কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ সানসাইন কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল এবং  বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। স্কুলের সভাপতি সমাজসেবী 

মোঃ আলমগীর ভূইয়া সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্যে চারবার জাতীয় পদক প্রাপ্ত এগ্রিকালচারাল ইম্পর্ট্যান্ট পারসন এআইপি সহকারী অধ্যাপক মতিন সৈকত  বলেন ' স্মার্ট মোবাইলের  অপব্যবহার বন্ধুক সন্ত্রাসের মতই ভয়াবহ। জীবনের অমূল্য সময় মোবাইল গ্রাস করে ফেলছে।  পড়াশোনা বিমুখতা, সামাজিক দ্বায়িত্বহীনতা, আত্মীয়তার উদাসীনতা বর্বর করে তুলছে। আমাদের সন্তানদেরকে বহুমুখী চ্যালেন্জের মোকাবিলা করে দক্ষ যোগ্য চৌকস নাগরিক হতে হবে। বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনে এবং আবহাওয়ার বিরূপ প্রভাবের এবং পরিবেশ দূষণের ফলে যে মারাত্মক বিপর্যয় সৃষ্টি হচ্ছে তার থেকে কিভাবে সুরক্ষা পাওয়া যাবে উত্তরণের পথ উদ্ভাবন করতে হবে। ভালোভাবে লেখা পড়া করে বিজ্ঞানী, উদ্ভাবক, দেশ নায়ক হতে হবে।' 

স্কুলের প্রধান শিক্ষক সুদীপ সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন মোঃ আলমগীর ভূইয়া, স্কুলের পরিচালক মোঃ হাবিবুর রহমান (বাবুল ফকির), মোঃ শওকত হোসেন ফকির, ইলিয়টগঞ্জ হাই স্কুলে প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুক, সমাজকর্মী মোঃ মফিজুল ইসলাম, মোঃ মোবারক হোসেন মামুন, সানসাইনের পাক্তন  ছাত্র ইঞ্জিনিয়ার শওকত আকবর,  ইন্জনিয়ার শিমুল হাজারী, রাবি উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা শিউলি আক্তার, মুক্তা রাণী দে প্রমুখ। প্রধান অতিথি এবং স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab