সফল হজ ব্যবস্থাপনার শীর্ষস্থানীয় দেশের তালিকায় এসেছে বাংলাদেশের নাম। বিগত ৪০ বছরের মধ্যে সৌদি সরকার ২০২৫ সালের হজকে “সেরা হজ” বলে ঘোষণা করেছিল। কিন্তু এবছর হজ ব্যবস্থাপনায় ২৫ সালের হজকেও ছাপিয়ে গেছে বলে জানা গেছে।
গত বছর ছোটখাটো দুর্ঘ'টনা থাকলেও এবছর এর একটিও নেই। সৌদি সরকার ২০২৬সালের হজকে “এক্সিডেন্ট ফ্রি'' হজ হিসেবে ঘোষণা করেছে।
বাংলাদেশের হজ ব্যবস্থাপনায়ও এর ছোঁয়া লেগেছে। বিগত কয়েক বছর যাবতই বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গেছে ,এরই ধারাবাহিকতায় গতবছর দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের হজ ব্যবস্থাপনাও ছিল অন্যান্য বছরের চেয়ে সবচেয়ে ভালো।তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ হয়েছে। হাজীদের সর্বোত্তম সেবাদানে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী হজ পরিচালনা করেছে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ,মক্কায় বাংলাদেশে হজ মিশনে কাউন্সিলর হজ এবং কনসালহজ সকলেই প্রথমবারের মতো হজ ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। হজের সাথে সংশ্লিষ্ট অনেকেই সুষ্ঠু হজ ব্যবস্থাপনা নিয়ে শঙ্কায় প্রকাশ করলেও সকল কল্পিত ভবিষ্যৎবানীকে ভুল প্রমাণ করে সেরা হজ উপহার দিয়েছে বাংলাদেশ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুশাসন অনুসরন করে ধর্মমন্ত্রী কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে গ্রহণ করেন বিভিন্ন পদক্ষেপ, ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের আগেই বলে দিয়েছেন হাজীদের সেবার বিষয়ে দায়িত্ব পালনে কোন প্রকার শীথিলতা বরদাস্ত করা করা হবে না মর্মে যেমন কঠোর নির্দেশ প্রদান করেন তেমনি ভালো ব্যবস্থাপনা জন্য ঘোষণা করেন পুরস্কারের
ধর্মমন্ত্রীর শাসন ও উৎসাহে এবারে বিশ্বের সফল হজ ব্যবস্থাপনার শীর্ষে স্থান করে নিয়েছে বাংলাদেশ।
সুষ্ঠু ও সফলতার সাথে হজ পালন করতে পারায় হাজীদের প্রশংসায় ভাসছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।