চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার চান্দিনা উপজেলায় পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও মনিটরিংয়ের জন্য ১৪ সদস্যের মনিটরিং টিম গঠন করেছে বিএনপি।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির প্যাডে প্রকাশিত তালিকা অনুযায়ী, এ মনিটরিং টিমে আহ্বায়ক হিসেবে রয়েছেন এডভোকেট মো. তৌহিদুল ইসলাম (বাবু) এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহ মো. আলমগীর খান।
টিমের অন্য সদস্যরা হলেন কাজী এনামুল, ইঞ্জিনিয়ার কাজী সাব্বাহাত, অধ্যাপক আবু তাহের, মোফাজ্জল হোসেন বণিক, মো. শরীফুজ্জামান শরীফ, মো. ফরহাদ হোসেন, এরশাদুল হক, এস.এম. রেজাউল করিম, প্রভাষক সাইফুল ইসলাম বাবর, মাহবুব আলম, গৌরাঙ্গ চন্দ্র শাহা ও কার্তিক দাস।
তালিকাটিতে স্বাক্ষর করেছেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, এমপি।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গঠিত এ কমিটির মাধ্যমে চান্দিনা উপজেলার পূজামণ্ডপগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণ ও সার্বিক কার্যক্রম মনিটরিং করা হবে বলে তালিকা থেকে জানা গেছে।
নিউজটি আপডেট করেছেন : আকাশ টিভি.