কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

কুমিল্লা (৫) আসনের এমপি জসিমউদদীনকে জড়িয়ে অপপ্রচার! নিন্দার ঝড়

author
Reporter

প্রকাশিত : Jun 3, 2026 ইং
ad728
কুমিল্লা প্রতিনিধি:
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ফেক আইডি থেকে কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন তাঁর সমর্থক, শুভানুধ্যায়ী এবং স্থানীয় নেতাকর্মীরা।

এ ঘটনায় বুধবার সকালে বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু।

জিডি করার পর এ কে এম সাইফুল ইসলাম টিপু বলেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে সংসদ সদস্য জসিম উদ্দিনের রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। ফেক আইডি ব্যবহার করে প্রচারিত এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন,সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা নতুন নয়। তবে সাধারণ মানুষ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবে না। দীর্ঘদিন ধরে জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এমপি জসিম উদ্দিন মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।

স্থানীয় নেতাকর্মীরা বলেন, একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক উদ্দেশ্যে অপপ্রচারের পথ বেছে নিয়েছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে ফেক আইডি পরিচালনাকারীদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

একই সঙ্গে তারা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কোনো তথ্য শেয়ার বা প্রচারের আগে তার সত্যতা যাচাই করার আহ্বান জানান। পাশাপাশি গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে সচেতন থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেন স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab