কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

পদলোভী মাহবুব ও সোহেলকে আমীরের চেয়ারে বসানোর চক্রান্ত করে কাজী দ্বীন মোহাম্মদ

আকাশ টিভি.

প্রকাশিত : Oct 15, 2026 ইং
পদলোভী মাহবুব ও সোহেলকে আমীরের চেয়ারে বসানোর চক্রান্ত করে কাজী দ্বীন মোহাম্মদ

নিজের ফেসবুক আইডিতে এ মন্তব্য করেছেন জামায়াত নেতা ও ধর্মীয় আলোচক মাওলানা মামুন হোসাইন আল হাবিবি।

তিনি লিখেন

সামান্য তর্কাতর্কিকে ‘দুই গ্রুপের সংঘর্ষ’ বলে সংবাদ পরিবেশন করা সাংবাদিকতা নয়, বরং একধরনের সংবাদ-সন্ত্রাস!
কুমিল্লায় কোনো গ্রুপিং নেই। এখানে মূল সংকট হলো, কেডিএম সাহেব প্রায় ৩০ বছর আমীরের পদ ধরে রাখার পর যোগ্য দুই নায়েবে আমীরকে অঞ্চল পরিচালক এটিএম মাসুম সাহেবের মাধ্যমে একসঙ্গে কেন্দ্রে নিয়ে গিয়ে নেতৃত্বের ময়দান খালি করা এবং পদলোভী মাহবুব সোহেলকে আমীরের চেয়ারে বসানোর চক্রান্ত। যেন তিনি আরও ৩০ বছর সংগঠনকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেন!
পাশাপাশি, গতকাল এটিএম মাসুম সাহেব জনশক্তির মতামত উপেক্ষা করে জোরপূর্বক মাহবুবকে আমীর বানানোর চেষ্টা করেছেন। সংগঠনের মুখলিস দায়িত্বশীলরা মূলত এরই প্রতিবাদ জানিয়েছেন। কারণ, তাঁরা চোখের সামনে এমন একটি শাখার নৈতিক অধঃপতন দেখতে চান না।
গত কয়েক দিন ধরে হাজারো চেষ্টা করেও স্থানীয় নেতারা কেন্দ্রের সঙ্গে কথা বলতে পারেননি। বরং কেন্দ্র যাঁদের নিয়োগ দিয়েছে, তাঁদের কাছেই কথা বলতে বলা হচ্ছে। অথচ স্থানীয়দের অভিযোগ, তাঁরাই মাহবুব সোহেল সিন্ডিকেটের মাধ্যমে ম্যানেজড। তাহলে তাঁদের কাছে অভিযোগ জানিয়ে লাভ কী?
এখনো যদি কেন্দ্র মাঠপর্যায়ের বাস্তব অবস্থা বুঝতে ব্যর্থ হয়, তাহলে এই বিস্ফোরণ আরও বড় আকারে ঘটতে পারে।
সুতরাং, শহীদের রক্তে গড়া এই কাফেলার দায়িত্ব অর্থলোভী ও পদলোভীদের হাতে তুলে দেওয়া যাবে না। কুমিল্লার এই ঘটনার দায় এটিএম মাসুম সাহেব এড়াতে পারেন না। কারণ, স্থানীয়দের অভিযোগ, তিনি কুমিল্লায় এলেই সংশ্লিষ্ট দুই সিন্ডিকেট তাঁকে ভোজের আয়োজন করে ম্যানেজ করে রাখে।

সংগঠন এখন আর আগের মতো এহতেসাব ও পরামর্শ গ্রহণ করতে চায় না। যার পরিণতিতে আজ এমন বড় ঘটনা ঘটল। দুঃখজনক হলো, দেশের অনেক জেলাতেই এমন পরিবেশ বিরাজ করছে। ময়দানকে যদি মূল সংগঠন সঠিকভাবে বুঝতে না পারে, তাহলে ভবিষ্যতে আরও বড় ঘটনা ঘটতে পারে।
আল্লাহ এই কাফেলাকে হেফাজত করুন। আমিন।

নিউজটি আপডেট করেছেন : আকাশ টিভি.

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

আকাশ টিভি.

© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab