আবু সাঈদ, চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার চান্দিনায় নৈতিক শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) কুরআনিক স্কুল সোসাইটির উদ্যোগে চান্দিনা মডেল পাইলট উচ্চবিদ্যালয় মিলনায়তনে ওই সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে চান্দিনা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিখিল চন্দ্র ভৌমিকে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক গোলাম মহিউদ্দিন।
প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক ওমর ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন চান্দিনা উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সদস্য সচিব মনিরুজ্জামান, এফআর হিউম্যান কেয়ারের চেয়ারম্যান নুরুল ইসলাম।
সেমিনারে বক্তারা বলেন- বর্তমান প্রজন্মকে সুশিক্ষিত ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে পারিবারিক, সামাজিক ও ধর্মীয় শিক্ষার সমম্বয় প্রয়োজন। তারা শিক্ষার্থীদের সততা, শৃঙ্খলা, মানবিকতা ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ব হয়ে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
এসময় ইক্বরা আদর্শ ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাজহারুল ইসলাম আতিকী, চান্দিনা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: লোকমান হোসেন, শিক্ষক সোহাগ হোসেন, চান্দিনা মোকামবাড়ি জামে মসজিদের ইমাম নজরুল ইসলাম, চান্দিনা রেদোয়ান আহমেদ বিশ্ব বিদ্যালয় মসজিদের ইমাম মাওলানা মোশাররফ হোসেন সহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।