কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

৮ মাসে ৩০ পারা কুরআন নিজ হাতে লিখলেন কুমিল্লা লাকসামের সুরাইয়া জান্নাত

কাউছার হোসেন

প্রকাশিত : Jul 4, 2026 ইং
কাউছার হোসেন
ad728
কাউছার হোসেন,লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার লাকসামে ​পবিত্র কুরআনের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধাবোধ থেকে দীর্ঘ আট মাসের নিরলস প্রচেষ্টায় পবিত্র কুরআনুল কারিম সম্পূর্ণ হাতে লিখে অনন্য এক নজির স্থাপন করেছেন কুমিল্লার লাকসাম উপজেলার সুরাইয়া জান্নাত। তার এই ব্যতিক্রমী উদ্যোগ ও ধৈর্যশীল কাজের জন্য তাকে প্রশাসনিকভাবে সম্মাননা প্রদান করা হয়েছে।

​সুরাইয়া জান্নাত লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের চাঁদগাঁও গ্রামের বাসিন্দা এবং স্থানীয় মুদাফরগঞ্জ এ.ইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের একজন মেধাবী শিক্ষার্থী।

​জানা যায়, মহান আল্লাহর বাণীকে নিজের হাতের লেখায় ধারণ করার প্রবল ইচ্ছা থেকেই তিনি এই মহতী উদ্যোগ গ্রহণ করেন। দীর্ঘ আট মাস প্রতিদিন ধৈর্য ও একাগ্রতার সাথে তিনি পবিত্র কুরআনের প্রতিটি আয়াত ও সূরা সুন্দর ও সাবলীল হস্তাক্ষরে লিপিবদ্ধ করেন।

 নিজের এই স্বপ্নের প্রকল্প সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে তিনি এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছেন।
​তার এই অনন্য অর্জনকে উৎসাহিত করতে লাকসাম উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুরাইয়া জান্নাতকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয়।

​সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নার্গিস সুলতানা। তিনি সুরাইয়া জান্নাতের এই সৃজনশীল ও ধর্মীয় কাজের ভূয়সী প্রশংসা করেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এসময় আরও উপস্থিত ছিলেন কান্দিরপাড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদ্রাসার শিক্ষক ও সহপাঠীরা।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, সুরাইয়া জান্নাত তার এই কাজের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে একটি চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছেন। ইসলামের প্রতি তরুণ প্রজন্মের অনুরাগ ও ধৈর্যশীলতার এক অনন্য উদাহরণ হয়ে রইলেন তিনি।

​নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সুরাইয়া জান্নাত জানান, পবিত্র কুরআন হাতে লিখতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করছেন। এই দীর্ঘ সময়ে পরিবারের সদস্য ও শিক্ষকদের নিরন্তর উৎসাহ তাকে এগিয়ে যেতে সাহায্য করেছে। ভবিষ্যতে তিনি আরও বড় পরিসরে ধর্মীয় ও সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


নিউজটি আপডেট করেছেন : কাউছার হোসেন

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

কাউছার হোসেন

© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab