কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

নবীনদের বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল দেবিদ্বার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন

খালিদ বিন ইমরান |

প্রকাশিত : Jul 23, 2026 ইং
খালিদ বিন ইমরান |
ad728
খালিদ বিন ইমরান |
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছাত্র-ছাত্রীদের উদ্যোগে এবং দেবিদ্বার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সহযোগিতায় নবীন শিক্ষার্থীদের বরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) কুমিল্লার কাশবন রিসোর্টে দেবিদ্বার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী আনিসুর রহমান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইডিইবি কুমিল্লা জেলা শাখার আহবায়ক প্রকৌশলী মোঃ হাফিজ উদ্দিন।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইডিইবি কুমিল্লা জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক প্রকৌশলী মোঃ মোরশেদ আলম সরকার, সদস্য সচিব প্রকৌশলী একেএম জামাল হোসেন, কুসপই-এর সাবেক ভিপি প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, কুসপই-এর চিফ ইন্সট্রাকটর ও বিভাগীয় প্রধান প্রকৌশলী মোঃ মাহবুব আলম এবং কুসপ‌ই সিভিল বিভাগের চিফ ইন্সট্রাকটর প্রকৌশলী মোঃ মামুন আহমেদ।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক হাসান ইমাম ভূইয়া, মোঃ আলাউদ্দিন ফকির ও আব্দুল আলীম মিয়াজী।
শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন তাজভির আহমেদ, আসিফুর রহমান, মেহেদী হাসান, ফাহমিদা আক্তার প্রমুখ।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবিদ্বার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আক্তারুজ্জামান সোহাগ।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান এবং নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : খালিদ বিন ইমরান |

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

খালিদ বিন ইমরান |

© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab