কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ
চান্দিনা উপজেলা

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় এ+ পাওয়া ১৮৩ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির

আকাশ টিভি.

প্রকাশিত : Sep 12, 2026 ইং
আকাশ টিভি.
ad728
কুমিল্লার চান্দিনায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় এ+ পাওয়া ১৮৩ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চান্দিনা উপজেলা শাখা। শনিবার (১২ সেপ্টেম্বর) চান্দিনা পৌর অডিটোরিয়ামে এ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চান্দিনা উপজেলা সভাপতি মো. আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় পাবলিক রিলেশন বিষয়ক সম্পাদক নোমায়ের আব্দুল্লাহ।

চান্দিনা উপজেলা দক্ষিণ শাখার সাবেক সভাপতি রহমত উল্লাহ শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ছাত্রশিবির কুমিল্লা জেলা উত্তরের সেক্রেটারি মহিউদ্দিন মাহমুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি  ব্যারিস্টার মুস্তফা শাকেরুল্লাহ এবং চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. আল আমিন।

এ ছাড়া বক্তব্য দেন জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোশাররফ হোসেন, পৌরসভা মেয়র প্রার্থী মাওলানা আবুল হাসেম, জামায়াতের চান্দিনা উপজেলা দায়িত্বশীল আব্দুল আহাদ, কবির আল জাহিদ, খায়রুল বাশার, ঢাকা আলিয়া মাদ্রাসা শিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবু নোমান সরকার, ছাত্রশিবির কুমিল্লা জেলা পশ্চিমের সাবেক সভাপতি ইলিয়াস সরকার, ছানা উল্লাহ গাজী, এফ আর হিউম্যান কেয়ারের চেয়ারম্যান নুরুল ইসলাম ও ছাত্রশিবির চান্দিনা উপজেলা দক্ষিণের সভাপতি মহিউদ্দিন সরকার।

অনুষ্ঠানে চান্দিনা জামায়াতের দায়িত্বশীল অধ্যক্ষ আবুল খায়ের, বাড়েরা ইউনিয়ন জামায়াতের আমির মিজানুর রহমান, ছাত্রশিবির চান্দিনা উপজেলার সাবেক সভাপতি আবু হানিফ এবং চান্দিনা পশ্চিম শাখার সাবেক সভাপতি সাইফুল ইসলাম আকাশসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বক্তারা তাদের ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবনে সাফল্য কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : আকাশ টিভি.

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

আকাশ টিভি.

© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab