কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে মুরাদনগর বিএনপির বিক্ষোভ মিছিল

আকাশ টিভি.

প্রকাশিত : Sep 21, 2026 ইং
আকাশ টিভি.
ad728
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন নৈরাজ্য, নাশকতা ও অপতৎপরতার প্রতিবাদে কুমিল্লার মুরাদনগরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে মুরাদনগর উপজেলা বিএনপির প্রধান কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে ইসলামি চত্বরসহ মুরাদনগর সদরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ভারতে পালিয়ে থাকা হাসিনার কথায় দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কোন ছাড় দেয়া হবে না। এসময় বক্তারা আরো বলেন, ৫ই আগস্টের পর তাদেরকে ক্ষমা করা হয়েছে, শান্তিতে থাকেন, অরাজকতা সৃষ্টি করলে কঠোর হস্তে দমন করা হবে। 

সমাবেশে বক্তব্য রাখেন বৃহত্তর মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া,নজরুল ইসলাম, সদস্য সচিব মোল্লা মুজিবুল হক,উপজেলা বিএনপির  সদস্য সোহেল আহাম্মদ বাবু,উপজেলা যুব দলের আহ্বায়ক সোহেল সামাদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল হাসান।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশার সঞ্চালনায় এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন,  উপজেলা কৃষকদলের আহ্বায়ক নায়েব আলী, জাসাস সভাপতি আবু বক্কর সিদ্দিক,  বাঙ্গরা যুবদলের আহ্বায়ক গাজী আবদুল বাছিরসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

নিউজটি আপডেট করেছেন : আকাশ টিভি.

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

আকাশ টিভি.

© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab