চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে করে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন তিনি।
বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ছেলের স্ত্রী ও নারী নেত্রী নাঈমা খন্দকার।
তিনি জানান, ড. খন্দকার মোশাররফ হোসেন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে (NUH) চিকিৎসা গ্রহণ করবেন।
তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী বিলকিস আক্তার এবং বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার।
তার দ্রুত সুস্থতা, নিরাপদ যাত্রা ও সফল চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে সবার দোয়া চেয়েছেন পুত্রবধূ নাঈমা খন্দকার।
উল্লেখ্য ২০২৩ সালে একই হাসপাতালে বিএনপির এই সিনিয়র নেতার মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছিল।
ড. খন্দকার মোশাররফ হোসেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসন থেকে চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হন। মিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসন থেকে চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হন।
এর আগে ১৯৯১ (৯৬ ১৫ ফব্রুয়ারি) ও ২০০১ সালে বিএনপি থেকে নির্বাচিত হয়ে একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে।
এছাড়াও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ থাকাকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) চেয়ারম্যান নির্বাচিত হন।