আকাশ টিভি ডেস্ক.
বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলা শাখার কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আদর্শ পরিবার গঠন, কর্মী গঠন, ইউনিট বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়।
উপজেলা আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন, সহকারী সেক্রেটারি আব্দুর রহিম, ডা. মঞ্জুর আহমেদ সাকি, কামাল উদ্দিন মজুমদার, আবু তৈয়বসহ উপজেলা কর্মপরিষদের অন্যান্য সদস্যরা। বৈঠকে সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।