কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

একজন ব্যতিক্রমী মানুষ জনাব কামাল উদ্দিন ভুইয়া

আকাশ টিভি.

প্রকাশিত : Nov 28, 2026 ইং
একজন ব্যতিক্রমী মানুষ জনাব কামাল উদ্দিন ভুইয়া

আলমগীর হোসাইন (সহকারী পুলিশ সুপার)

প্রায় ২৫-৩০ বছর আগের কথা। দীর্ঘ পাঁচ বছর আমি  সেই থানায় কর্মরত ছিলাম। থানায় যোগদানের কিছুদিন পরই পরিচয় হয় জনাব কামাল ভুইয়ার সঙ্গে। তাঁকে নিয়ে মানুষের মধ্যে একধরনের মিশ্র প্রতিক্রিয়া ছিল। কেউ তাঁকে পছন্দ করতেন, আবার কেউ তাঁকে তেমন একটা গুরুত্ব দিতেন না। এভাবেই তাঁকে ঘিরে নানা ধারণার মধ্য দিয়ে সময় গড়াতে থাকে।

কর্মজীবনের একপর্যায়ে আমার কাছে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে—যেসব লোকজন শুধু স্বার্থের পেছনে ছুটতেন  তাঁদের অনেকেই কামাল ভুইয়াকে পছন্দ করতেন না। 

কোনো অপরাধী সম্পর্কে তাঁর কাছে তথ্য জানতে চাইলে তিনি যথাসম্ভব সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য দিতেন। সামাজিক কোনো বিরোধ কিংবা গোলযোগের ঘটনায় তাঁর ভূমিকা ছিল একজন জনদরদি জনপ্রতিনিধির মতো। সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে তাঁর আন্তরিকতা আমার দৃষ্টি কেড়েছিল।

তবে তাঁর ব্যক্তিত্বের যে দিকটি আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে, তা হলো রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি তাঁর উদারতা ও অসাধারণ সহনশীলতা। মত ও পথের ভিন্নতা থাকা সত্ত্বেও প্রতিপক্ষের প্রতি এতটা উদার, সহনশীল এবং সহমর্মী মানুষ আমি খুব কমই দেখেছি।

দীর্ঘদিনের কর্মজীবনে নানা ধরনের মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে বলতে পারি, জনাব কামাল ভুইয়াকে নিয়ে আমার উপলব্ধি সময়ের সঙ্গে সঙ্গে আরও গভীর হয়েছে। একজন মানুষের প্রকৃত পরিচয় তাঁর অনুসারী কিংবা সমর্থকের সংখ্যা দিয়ে নয়; বরং সত্যের প্রতি তাঁর অবস্থান, সাধারণ মানুষের প্রতি দায়িত্ববোধ এবং ভিন্নমতের মানুষের প্রতি তাঁর আচরণ দিয়েই নির্ধারিত হয়।
ভালো থাকুন সমাজের সকল কামাল ভুইয়া রা।

নিউজটি আপডেট করেছেন : আকাশ টিভি.

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

আকাশ টিভি.

© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab