কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

বর্ণ্যাঢ্য আয়োজনে কুমিল্লা মহানগর ব্লাড ব্যাংকের ম্যাগাজিন “দূর্বার"এর মোড়ক উম্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত

author
Reporter

প্রকাশিত : Oct 30, 2022 ইং
ad728

মানবতার কল্যানে রক্তদান ও অসহায় মানুষকে সহযোগীতাকারী স্বেচ্ছাসেবী সংগঠন কুমিল্লা মহানগর ব্লাড ব্যাংকের (অনলাইন) এর বার্ষিক ম্যাগাজিন “দূর্বার" ২০২২এর মোড়ক উম্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 






২৮ শে অক্টোবর শুক্রবার সন্ধায় কুমিল্লা নগরী হোটেল ''রেড রোফ ইন'' এর অডিটোরিয়ামে CMBBO এর প্রতিষ্ঠাতা এবং সভাপতি মোঃ মাহফুজুর রহমান এর সভাপতিত্বে এবং জসিম উদ্দিন এনামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সহকারী অধ্যাপক ডা.জহির উদ্দিন মো.বাবর।



বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যথাক্রমে হেলাল উদ্দিন বশির,গিয়াস উদ্দিন, অ্যাড,সোহরাব হোসেন মিঠু,দৈনিক সমকালের কুমিল্লা প্রতিনিধি কামাল হোসেন,সালেহা সুলতানা,নাছরিন আক্তার,হাকিম আমিরুল ইসলাম, কাউসার আরমান,ইফতিয়ার রেজা আশিক,কবি আলমগীর কবির,সংগঠনটির সেক্রেটারী আনিছুর রহমান, সায়লা সুলতানা,প্রমুখ।


অনুষ্ঠানে সংগঠনটির বার্ষিক ম্যাগাজিন "দুর্বার" এর মোড়ক উন্মোচন করা হয়।


উল্লেখ্য যে,প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি অসহায় মানুষের মাঝে সহায়তা প্রদান,আগুনে পুড়ে যাওয়া গৃহহীনদের গৃহদান,শীতবস্ত্র বিতরণ,সিলেটে বর্ণাত্যদের মাঝে সহয়তা প্রদান,শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণসহ ব্লাডগ্রুপিং ক্যাম্পিং করছে।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab