কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

বঙ্গবভনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান

আকাশ টিভি.

প্রকাশিত : Jul 28, 2026 ইং
আকাশ টিভি.
ad728
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে গেছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার (২৮ জুলাই) বঙ্গভবনে প্রবেশ ও প্রথম দিনের দায়িত্ব পালনকে কেন্দ্র করে আয়োজন করা হয় বিশেষ সামরিক ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার।

বঙ্গভবনের মূল ফটকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির মোটর শোভাযাত্রা পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায় এবং মূল ভবনের প্রবেশদ্বার পর্যন্ত এসকর্ট করে নিয়ে যায়। গাড়ি থেকে নামার পর বঙ্গভবনের সামরিক সচিব, প্রধান কার্যালয়ের সচিব, প্রেস সচিবসহ উচ্চপদস্থ কর্মকর্তারা ফুল দিয়ে তাকে বরণ করে নেন।

এরপর বঙ্গভবনের ‘ক্রিডেনশিয়াল গ্রাউন্ডে’ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও পিজিআরের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল প্রথাগত ‘গ্র্যান্ড গার্ড অব অনার’ প্রদান করে।

গার্ড অব অনার গ্রহণ শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন। পরবর্তীতে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ দাপ্তরিক দায়িত্ব পালন করেন। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দুপুর ২টার মধ্যে তার বঙ্গভবন ত্যাগ করার কথা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : আকাশ টিভি.

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

আকাশ টিভি.

© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab