কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

২২বছর সংকটে ধুঁকছে উপজেলার একমাত্র কারিগরি স্কুল

আকাশ টিভি.

প্রকাশিত : Jul 28, 2026 ইং
আকাশ টিভি.
ad728
মুক্তবাংলা কারিগরি উচ্চ বিদ্যালয়| এই শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান কুমিল্লার লালমাই উপজেলার সীমান্তবর্তী তাজের ভোমরা গ্রামে| ২২বছরেও প্রতিষ্ঠানটিতে একটি পাকা ভবন হয়নি,হয়নি এমপিওভুক্ত| নানা সংকটে ধুঁকছে প্রতিষ্ঠানটি| নানা সংকটে ৩শতাধিক শিক্ষার্থী থেকে কমে এখন দেড়শতাধিকে দাঁড়িয়েছে|
স্কুল ও স্থানীয় সূত্র জানায়,কুমিল্লার লালমাই,নাঙ্গলকোট ও লাকসাম উপজেলার সীমান্তবর্তী তাজের ভোমরা গ্রামে ২০০৪সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়| প্রতিষ্ঠা করেন গ্রামের তরুণ উদ্যোক্তা সৈয়দ খোরশেদ আলম| স্কুলে ৩৫শতক জমি দান করেন গ্রামের দানবীর মাওলানা ওসমান গনি| পরবর্তীতে আরো ১৪ শতক জমি দান করেন আরেক দানবীর আবদুল হালিম মজুমদার| স্কুলটির আশপাশে চার কিলোমিটারে কোন উচ্চ বিদ্যালয় না থাকায় সৈয়দ খোরশেদ আলম এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন| তবে স্কুলটি এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষক ধরে রাখা যাচ্ছে না| প্রধান শিক্ষক বিনা বেতনে স্কুলটি আকড়ে ধরে আছেন| নামমাত্র বেতনে কয়েকজন শিক্ষকতা করছেন| এদিকে ভবন না থাকায় শিক্ষার্থী কমে যায়|


সরেজমিন গিয়ে দেখা যায়,স্কুল মাঠ পানিতে ডুবে আছে| পানি মাড়িয়ে শিক্ষার্থীরা স্কুলে প্রবেশ করছেন| টিনের দোচালা ভবন| ঘর ও বারান্দার চাল ছুয়ে পানি পড়ছে| বারান্দাও পানিতে ডুবে আছে| সেখানে ইট পেতে তার ওপর দিয়ে শিক্ষার্থীরা হাঁটছেন| ক্লাসের ভেতরে পানি পড়ে বই খাতা ভিজে যায়| পর্যাপ্ত লাইট না থাকায় অন্ধকার কক্ষে শিক্ষার্থীরা ক্লাস করছেন| পানি পড়ে কক্ষের মেঝে যেন ধানের চাষের জমি হয়ে গেছে|
শিক্ষার্থী মারজান আক্তার,সাইমুনুর রহমান ও শারমিন আক্তার নিশি বলেন,বর্ষাকালে আমরা পানিতে ডুািব,গরমকালে রোদে পুড়ি| এই স্কুলটিতে ২২বছরেও কোন উন্নয়ন হয়নি| আমরা চাই স্কুলটি যেন শিক্ষা প্রশাসনের নজরে পড়ে|
দাতা সদস্য আবদুল হালিম মজুমদার বলেন,এর থেকে অবহেলিত স্কুল বাংলাদেশে আর আছে কিনা জানি না| স্কুলের দুরাবস্থা দেখে এই খানে ১৪শতক জমি কিনে দিয়েছি| সাড়ে ৫লাখ টাকার মাটি ভরাট করে দিয়েছি| এছাড়া দুই লাখ টাকার ইট কিনে দিয়েছি| স্কুলটি বাঁচিয়ে রাখতে এখানে পাকা ভবন ও এমপিওভুক্তি জরুরি হয়ে পড়েছে|


প্রধান শিক্ষক সৈয়দ খোরশেদ আলম বলেন,টিনের ঘরে মোট ৫টি কক্ষ রয়েছে| একটিতে আমরা শিক্ষকরা বসি| বাকি চারটিতে ৫টি শ্রেণীর ক্লাস হয়| এক কক্ষে দুইটি শ্রেণীকে একসাথে বসিয়ে ক্লাস নিই| এভাবে কতদিন চালাতে পারবো জানি না| তার কন্ঠে হতাশার সুর|
লালমাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মাদুল্লাহ বলেন,আমাদের উপজেলায় আর কারিগরি স্কুল নেই| স্কুলটি এমপিওভুক্ত ও ভবন হলে শিক্ষার মান আরো বাড়বে| কারিগরি শিক্ষার মাধ্যমে দেশের কর্মসংস্থান বাড়বে| এবিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো|

নিউজটি আপডেট করেছেন : আকাশ টিভি.

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

আকাশ টিভি.

© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab