কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

রমজানের ১ম দিনেই কুমিল্লায় মাছবাহী ট্রাক উল্টে ৪ জন নিহত

author
Reporter

প্রকাশিত : Mar 12, 2024 ইং
ad728

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনা ৪জন নিহত এবং ৩জন আহত হয়েছে।

আজ ভোর সাড়ে পাঁচটায় চান্দিনার বেলাসর এলাকার আর এন আর পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। 


ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জানান, নোয়াখালী থেকে ঢাকা মুখী মাছবাহী ট্রাক চান্দিনার বেলাসর এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দিয়ে উল্টে যায়। 


এতে ট্রাকের উপরে থাকা চার শ্রমিক মাছ চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় আহত হয় আরো তিনজন। তাদের প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। 

নিহতরা হলেন ভোলা মনপুরার  মনির হোসেন,  হাবিবুর রহমান, আক্তার হোসেন  এবং সাতক্ষীরা জেলার সদর থানার  রফিকুল ইসলাম।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab