কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

মুরাদনগরে ডাকাতির লু্ন্ঠিত টাকাসহ আটক-১

author
Reporter

প্রকাশিত : Jun 13, 2024 ইং
ad728

কুমিল্লা জেলার মুরাদনগর থানা গেইটের সামনে পুলিশ পরিচয়ে ডাকাতির অভিযোগে একজনকে আটক করা হয়েছে। আটককৃত মোঃ নাজমুল হোসেন(৩১) উপজেলার সদর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মোঃ ওমর আলীর ছেলে।


অভিযোগ সূত্রে জানা যায়, মাছ নিয়ে গাড়ীতে করে যাওয়ার সময় গত ৫জুন রাত প্রায় ১:৪০  মিনিটে আল্লাহ চত্ত্বরে ৮-৯জনের একটি সংঘবদ্ধ দল পথরোধ করে মাছ ব্যবসায়ী সঞ্জিত চন্দ্র সরকারকে(৫১)। তখন তাদের গাড়ীতে অবৈধ মালামাল আছে দাবীতে গাড়ী তল্লাশির জন্য থানা গেইটে নিয়ে যায়। রাত ২ টা বাজে থানা গেইটে পিকাপ ভ্যানটি পৌঁছা মাত্র সঞ্জিত সরকারকে চর থাপ্পড় মেরে প্রাণনাশের হুমকি প্রদান করে, তার সাথে বহনকৃত ১লক্ষ টাকা ও পিকাপভ্যান ড্রাইভারের ২হাজার টাকা লুট করে দ্রুত মোটরসাইকেল ও প্রাইভেটকার নিয়ে পালিয়ে যায়।


দীর্ঘ ১সপ্তাহ তদন্ত ও অভিযানের পর মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধরের বিচক্ষণতায় পুলিশের একটি চৌকস  টিম গত বুধবার ঘটনার মূল হোতা মোঃ নাজমুল হোসেনকে গ্রেফতারে সক্ষম হয় । এসময় ডাকাতির কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও মাছ ব্যাবসয়াীর কাছ থেকে  লু্ন্ঠিত ১ লাখ ২ হাজার টাকা জব্দ করেন। 


এবিষয়ে মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে আসামিকে নিমাইকান্দি হতে আটক করা হয়েছে।  বৃহস্পতিবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে আদালতে  বিচারাধীন ১১ টি মামলা চলমান রয়েছে। 


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab