কুমিল্লা জেলা সদর উপজেলার সাহেবনগর এলাকা থেকে মোহাম্মদ নাজমুল ইসলাম জুয়েল নামের চিহ্নিত অস্ত্রধারীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। সে ৪ আগস্ট টিপলাম বাজার এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করা ছাত্রজনতার উপর গুলি বর্ষণ করে।
বৃহস্পতিবার ( ১২ আগস্ট) বিকেল সাড়ে ৪ টায় সেনাবাহিনী ও পুলিশের একটি দল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যৌথ অভিযানের মাধ্যমে সাহেবনগর এলাকা থেকে মোহাম্মদ নাজমুল ইসলাম জুয়েলকে গ্রেফতার করে। তার বাসা তল্লাশি করে কোন অস্ত্র পাওয়া যায় নাই।
গ্রেফতার হওয়া মোহাম্মদ নাজমুল ইসলাম জুয়েল কুমিল্লা সদরের সাহেবনগর এলাকার নুরুল ইসলামের ছেলে।
তাকে রাতে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য যে, নাজমুল ইসলাম জুয়েল টিপরা বাজার এলাকায় আন্দোলনরত বৈষম্য বিরোধী ছাত্রদের উপর গুলি চালায়। এ বিষয়টি উক্ত এলাকার সিসিটিভি ক্যামেরা এর ফুটেজ দ্বারা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও অন্যান্য সোর্সের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।