কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

বড় ছেলের সঙ্গে তার মনোমালিন্য, মানসিক কষ্টে ভুগছিল কলেজশিক্ষিকা খায়রুন নাহার

author
Reporter

প্রকাশিত : Aug 14, 2022 ইং
ad728

কলেজশিক্ষিকা খায়রুন নাহার ‘আত্মহত্যা’ করেছেন বলে দাবি করেছেন তার স্বামী মামুন। তার দাবি, ছয় লাখ টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রথম সংসারের বড় ছেলের সঙ্গে খায়রুন নাহারের মনোমালিন্য ছিল। এজন্য তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ফলে আত্মহত্যা করেন। তবে এ ঘটনাকে ‘হত্যা’ বলে দাবি করেছেন খায়রুন নাহারের স্বজনরা।


রোববার (১৪ আগস্ট) সকালে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়াবাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এলাকার সাবেক কমিশনার নান্নু শেখের ছেলে তানভীর সিদ্দিকী সুজনের বাড়ির চারতলা ফ্ল্যাটে থাকতেন তিনি। এ ঘটনায় তার স্বামী মামুনকে (২২) আটক করেছে পুলিশ।


আটক হওয়ার আগে মামুন বলেন, ‘বিয়ের পর থেকে আমাদের স্বামী-স্ত্রীর মধ্যে কোনো বিরোধ ছিল না। কিন্তু খায়রুন নাহারের পরিবার বিয়েটা মেনে নেয়নি।’


তিনি বলেন, ‘খায়রুন নাহার মাত্র দুদিন আগে বেতন তোলে। তার লোন থাকায় ২৭ হাজার টাকার মধ্যে ২০ হাজার টাকা কেটে নেয়। বাকি সাত হাজারের মধ্যে পাঁচ হাজার টাকা তার বড় ছেলেকে দেয়। কিন্তু ছেলের দাবি, এখন তার ছয় লাখ টাকা লাগবে। কিন্তু ওই টাকা দেওয়ার মতো সামর্থ্য তার ছিল না। ফলে বড় ছেলের সঙ্গে তার মনোমালিন্য হয়। এনিয়ে সে মানসিক কষ্টে ভুগছিল। তারপরই এ ঘটনা। আমি তাকে নানাভাবে বুঝ দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু সে মানসিকভাবে ভেঙে পড়েছিল। এ কারণে সে আত্মহতা করতে পারে।’



খায়রুন নাহারের স্বামী কলেজছাত্র মামুন আরও বলেন, ‘রাত ২টার দিকে খায়রুন নাহার শ্বাসকষ্টে অসুস্থবোধ করলে আমি ওষুধ নিতে বাজারে যাই। ফিরে এসে দেখি দরজা খোলা। তখনই আমার ভেতরে আশঙ্কা ভর করে। বেডরুমে ঢুকে দেখি খায়রুন নাহার গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সিলিংয়ের সঙ্গে ঝুলছে। আমি তাকে নামানোর জন্য বঁটির খোঁজে রান্নাঘরে যাই। কিন্তু বঁটি না পেয়ে গ্যাসলাইটার জ্বালিয়ে ওড়নায় আগুন ধরিয়ে দেই। ওড়না অর্ধেক পুড়ে গেলে টান দিয়ে ছিঁড়ে তার দেহ নামিয়ে মেঝেতে শুইয়ে দেই। এরপর দৌড়ে গিয়ে নিচতলায় নাইটগার্ড নিজাম উদ্দিনকে খবর দেই। ফিরে এসে দিখি সে মারা গেছে। অনেক রাত হওয়ায় আমি পাশের ফ্ল্যাটের কাউকে ডাকিনি।



নাইটগার্ড নিজাম উদ্দিন বলেন, ‘রাত ২টার দিকে মামুন নিচে নেমে এসে জানায় সে হাসপাতালে যাবে। তখন আমি গেট খুলে দেই। এরপর ফিরে আসার কিছুক্ষণ পরেই জানায় তার বউ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করছে। এরপর ওপরে গিয়ে শোয়ানো মরদেহ দেখতে পাই। পরে পুলিশকে জানানো হয়। এরপর পুলিশ আসে।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab