তৌহিদ হোসেন সরকার.
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্লা অঞ্চলের দায়িত্বশীল বৈঠকে সভাপতির বক্তব্যে এ কথা বলেন কেন্দ্রীয় সহ-সভাপতি ও কুমিল্লা অঞ্চল পরিচালক মুজিবুর রহমান ভুঁইয়া।
গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) কুমিল্লা নগরীর ফেডারেশনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মুজিবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, নোয়াখালী জেলা সভাপতি অ্যাডভোকেট জহিরুল আলম, কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মোহাম্মদ খাইরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন
লক্ষ্মীপুর জেলা সভাপতি মমিনুল্লাহ পাটোয়ারী, ফেনী জেলা সভাপতি ফারুক আজাদ ভূঁইয়া ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সহসভাপতি শোয়াইব বিল্লাহ। এছাড়া বিভিন্ন জেলা ও মহানগরীর সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
বৈঠকে সভাপতির বক্তব্যে মুজিবুর রহমান ভূঁইয়া বলেন, মেহনতি শ্রমিকদের শ্রম ও ঘামের ওপর দেশের শিল্প-কারখানা ও নির্মাণকাজ পরিচালিত হচ্ছে। শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে বহুতল ভবন নির্মাণ করছেন। কর্মক্ষেত্রে দুর্ঘটনায় অনেক শ্রমিক প্রাণ হারাচ্ছেন এবং তাদের পরিবার উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে অসহায় হয়ে পড়ছে।
তিনি বলেন, কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবারের জন্য যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।
তিনি অবিলম্বে শ্রমিকদের মজুরি কাঠামো প্রণয়ন, প্রাতিষ্ঠানিক শ্রমিকদের বেতন নির্ধারণ, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক মর্যাদা রক্ষা এবং কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান।
সাদাত জুট মিলসের শ্রমিক ইউনিয়নের সংযুক্তির আবেদন
এদিকে কুমিল্লার ‘সাদাত জুট মিলস ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ ইউনিয়ন’ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সঙ্গে সংযুক্ত হয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।
ইউনিয়নের সিবিএ সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হালিম ও ধর্মবিষয়ক সম্পাদক মো. রবিউল্লাহর নেতৃত্বে শ্রমিক নেতারা ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুজিবুর রহমান ভূঁইয়ার কাছে কমিটির রেজুলেশনসহ সংযুক্তির আবেদন জমা দেন।
এ সময় মুজিবুর রহমান ভূঁইয়া শ্রমিক নেতাদের অভিনন্দন জানিয়ে তাদের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সঙ্গে যুক্ত করার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।