কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

লাকসাম-মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

author
Reporter

প্রকাশিত : Mar 29, 2024 ইং
ad728

২৯ই মার্চ শুক্রবার কুমিল্লায় অবস্থানরত লাকসাম-মনোহরগঞ্জবাসীদের সম্মানে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কোটবাড়ি, কুমিল্লায় ময়নামতি অডিটোরিয়ামে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে লাকসাম-মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম। 


ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন উক্ত ফোরামের  আহ্বায়ক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সেভ দ্যা হিউমিনিটির প্রধান নির্বাহী অ্যাডভোকেট বদিউল আলম সুজন। অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমেদ্বীন জনাব হযরত মাওলানা জহিরুল ইসলাম জাবেরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক  প্রফেসর ডক্টর আব্দুল হাকিম সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ  আবুল বাশার, ঢাকাস্থ লাকসাম-মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের আহবায়ক হামিদুর রহমান সোহাগ, মাওলানা জহিরুল ইসলাম, লাকসাম বাজারের বিশিষ্ট ব্যবসায়ী  জয়নাল আবেদীন, সাবেক ছাত্রনেতা ইসরাফিল হোসাইন, হাবিবুর রহমান মজুমদার প্রমুখ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। 


অনুষ্ঠানে অত্র ফোরামের আহ্বায়ক  বদিউল আলম সুজন লাকসাম ও মনোহরগঞ্জের প্রতিটি গ্রামে গ্রামে উন্নয়ন ফোরামের সেবা পৌঁছে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab