কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা

author
Reporter

প্রকাশিত : Apr 29, 2024 ইং
ad728

আইয়ুব মোল্লা কক্সবাজার প্রতিনিধি:- গতকাল ২৮ এপ্রিল কক্সবাজার জেলার নবগঠিত ইদগাহ উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এতে ১ নং ইসলামপুর ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক ভোটে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির  চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাবেক সভাপতি, সাবেক  কেন্দ্রীয় ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক ও চকবাজার থানা জামায়াতের সাবেক নেতা মাওলানা দেলোয়ার হোসেন  

উল্লেখ্য প্রথমবার এই ইউনিয়নে সামান্য ব্যবধানে ফলাফল খারাপ হওয়ার পরও জনগণের পাশে তিনি ধারাবাহিক সামাজিক কাজকর্ম অব্যাহত রেখেছিলেন সবসময় জনগণ পাশেই থাকতেন তাই জনগণ তাদের প্রিয় নেতাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করছে বলে মনে করেন সাধারণ জনগণ ।

নবনির্বাচিত চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসেনের কাছ থেকে ওনার বিজয়ের সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ বিজয় আমার না এ বিজয় হলো সমস্ত ইসলামপুরের জনগণের বিজয়। খেটে খাওয়া গরীব-দুঃখী কৃষক শ্রমিকের বিজয়। তিনি বলেন,আমার নির্বাচনে কাজ করা একটা কর্মীদের আমি একটি টাকাও দিতে পারি নাই আমি তাদের এ ঋণ কখনো শোধ করতে পারবো না |


তিনি আরো বলেন,আমি জনগণের জনগণ আমার আর যারা আমার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে তাদের কে আমি একদিন আমার বন্ধু বানাবো ইনশাআল্লাহ। এভাবে সবাই কে পাশে নিয়ে সুন্দর মডেল একটি ইউনিয়ন পরিষদ গঠনের জন্যে আমি কাজ করে যাবো। 

এদিকে সাবেক ছাত্র নেতা দেলোয়ার হোসেনের বিজয়ে বিভিন্ন রাজনৈতিক সামাজিক প্রতিষ্ঠান ও সম্মানিত ব্যাক্তিবর্গ তাকে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে অভিনন্দন জানাতে থাকেন।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab