কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান খোরশেদ আলম স্মরনে নবাবপুরে অনুষ্ঠিত হয়েছে মোটরসাইকেল কাপ ফুটবল টুর্নামেন্ট

আকাশ টিভি.

প্রকাশিত : Nov 7, 2026 ইং
কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. খোরশেদ আলম স্মরনে জমকালো আয়োজনে  চান্দিনার নবাবপুরে অনুষ্ঠিত হয়েছে  মোটরসাইকেল কাপ ফুটবল টুর্নামেন্ট।

বৃহস্পতিবার ৫ নভেম্বর বিকেলে  দোল্লাই নবাবপুর হাইস্কুল মাঠে   উত্তেজনাপূর্ণ ফাইনালে পিলগিরি ফুটবল একাদশ, কুমিল্লা ব্রাদার্স একাদশকে ৩-২ গোল ব্যবধানে  পরাজিত করে চ্যাম্পিয়ন গৌরব অর্জন করে । 
খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠে তৈরি হয় টানটান উত্তেজনা। শেষ পর্যন্ত দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চ্যাম্পিয়ন মোটরসাইকেল গৌরব অর্জন করে।

উক্ত  ফাইনাল খেলাকে ঘিরে মাঠজুড়ে ছিল বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি। আশপাশের বিভিন্ন এলাকা থেকে ফুটবলপ্রেমীরা এসে উপভোগ করেন জমজমাট এই আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৭ চান্দিনা আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন। খেলায় চান্দিনা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক উক্ত টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক আখতারুজ্জামান খা্ন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোল্লাই নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো: শাহজাহান,ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজাহান সাজু, সাধারণ সম্পাদক ইয়াসিন সরকার, সাবেক মেম্বার খোকন মিয়া ও  সেলিম মেম্বার।
খেলায় টুর্নামেন্ট পরিচালনা কমিটির পরিচালক   তাহসান হক এর পরিচালনায় উপস্থিতছিলেন, হাজী ছফিউল্যাহ,যুবদল নেতা জুনায়েদ সুমন, মনির হোসেন,দেলোয়ার হোসেন সহ আরোও অনেকে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আগত ভিপি ময়নাল এর  ম্যাচ রেফারির দায়িত্বে ও এস এম মহরমের ধারাভাষ্যকায় খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন দলকে  মোটরসাইকেল ও রানারআপ ট্রপি ফ্রিজ তুলে দেন। সেরা খেলোয়ার হিসেবে গৌরব অর্জন করেন ফরেনার ইব্রাহিম ও গোল রক্ষক মার্টিনেজ মাহফুজ।

আয়োজকরা বলেন, মরহুম খোরশেদ আলম চেয়ারম্যানের স্মৃতিকে ধরে রাখা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতেই এই আয়োজন।

জমজমাট এই ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান উপস্থিত অতিথি, খেলোয়াড় ও দর্শকগণ। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা জানান তারা

নিউজটি আপডেট করেছেন : আকাশ টিভি.

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

আকাশ টিভি.

© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab